Copyright © 2026 • All Rights Reserved

উইম্বলডন

মেসির সঙ্গে ইয়ামালের তুলনা, কড়া জবাব এনরিকের

লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ লুইস এনরিকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে বিশ্বের অন্য কোনো ফুটবলারের তুলনা চলে না।চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে স্প্যানিশ কোচ এ মন্তব্য করেন। মেসির সঙ্গে লামিন ইয়ামালের তুলনা প্রসঙ্গে তিনি মেসিকেই এগিয়ে রাখেন।এসময় বার্সেলোনাকে ইয়ামালের ওপর থেকে বাড়তি চাপের বোঝা কমাতে উপদেশ দেন এনরিকে। তিনি বলেন, ‘সবকালের সর্বসেরা খেলোয়াড় মেসির সঙ্গে অন্য যেকোনো খেলোয়াড়ের তুলনা করা অসম্ভব। তরুণ এই ফরোয়ার্ডের মূল লক্ষ্য হওয়া উচিত নিজেকে সেরা রূপে গড়ে তোলা।তিনি এও স্পষ্ট করেন যে নিজের খেলার দর্শন বদলাবেন না, ‘আমার কোচিং ক্যারিয়ারে এমন একটি ম্যাচও নেই যেখানে আমি স্বেচ্ছায় বলের দখল ছেড়ে দিয়েছি।চ্যাম্পিয়নস লিগে আগামী বুধবারের ম্যাচটি এনরিকের জন্য বিশেষ এবং আবেগঘন। কারণ ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি বার্সেলোনার কোচের দায়িত্বে ছিলেন এবং সেসময় মেসিকে কোচিং করিয়েছেন।

মেসির সঙ্গে ইয়ামালের তুলনা, কড়া জবাব এনরিকের